ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি কোর্স ২০২১ | Robi 10Minuteschool | Bangladesh Online Course's | @thebdcourse

 

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি কোর্স ২০২১

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি কোর্স ২০২১ | Robi 10Minuteschool | Bangladesh Online Course's | @thebdcourse



কোর্সটি থেকে আপনি কী শিখবেন?

  • ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং গণিতের প্রয়োজনীয় সব গাইডলাইন।
  • সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য ও পয়েন্ট, যা কেবল এই পরীক্ষার জন্যই নয় বরং যেকোনো ভর্তি পরীক্ষার জন্যই জানা প্রয়োজন।
  • প্রশ্নের ধরণ এবং কীভাবে এর উত্তর প্রদান করতে হবে।



  

   কোর্স সম্পর্কে

আপনি কি জানেন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা এতটাই প্রতিযোগিতামূলক যে সারাদেশের প্রতি ৬৬ জন প্রার্থীর মধ্যে মাত্র ১ জন ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পায়? আপনার যদি তাদের মধ্যে একজন হওয়ার ইচ্ছা থাকে কিন্তু বুঝতে না পারেন কোথা থেকে শুরু করবেন বা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, তাহলে এই কোর্সটি আপনার জন্যই!

যথাযথ গাইডলাইন না থাকায় অনেক শিক্ষার্থীর মনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার ভয় থাকে। তাই ঘরে বসেই সঠিক স্টাডি গাইড এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে টেন মিনিট স্কুল নিয়ে এলো Cadet College Admission Course.

এই কোর্সটি আপনাকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় রিসোর্স এবং গাইডলাইন সরবরাহ করবে। কোর্সটি তিনজন অভিজ্ঞ ইন্সট্রাক্টর দ্বারা ডিজাইন করা হয়েছে, তাদের মধ্যে দু'জন প্রাক্তন ক্যাডেট যারা আপনাকে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে গাইড করবে যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন।

কোর্সটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মডেল টেস্ট। এখানে রয়েছে মোট ৯০টি ভিডিও, ৯০টি নির্ধারিত কুইজ এবং ১০টি মডেল টেস্ট যার দ্বারা আপনি নিজেই আপনার অগ্রগতি মূল্যায়ন করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। এই কোর্সটিতে পাবেন মোট ৩৫ ঘন্টার টিউটোরিয়াল যার মাধ্যমে আপনি আপনার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ করতে পারবেন। আমাদের মেধাবী ইনস্ট্রাক্টর এর দেয়া গাইডলাইন আপনার প্রস্তুতি সম্পন্ন করে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করবে।

আর তাই , আপনি যদি আপনার ক্যাডেট হবার স্বপ্নটি পূরণ করতে চান তাহলে এখনই এনরোল করুন এবং প্রস্তুতি নিন আমাদের সেরা ইনস্ট্রাক্টরদের সাথে!

মন্তব্যসমূহ